Home»   » মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলাম। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়।

৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপর ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে এসবি প্রধানের কক্ষ থেকে পুরো অর্থ বের করে নেওয়া হয় মনিরুলের ডান হাত বর্তমান ডিআইজি নজরুলের নেতৃত্বে। এ ঘটনায় তখন তোলপাড় হলে পুলিশ তদন্ত কমিটি করে। কিন্তু তদন্ত কমিটি আর আলোর মুখ দেখেনি।

এদিকে লুটের ঘটনায় নজরুলসহ আরো দুই কর্মকর্তার নাম উঠে আসে তদন্ত কমিটি ও ঘটনার সাক্ষীদের বয়ানে। যা নিয়ে জাতীয় পত্রিকায় নিউজও হয়েছে।

সাবেক এসবি প্রধান মনিরুল রুম থেকে টাকা লুটের ঘটনায় নজরুল ইসলামের কিছুই হয়নি। বরং ফ্যাসিস্টের দোসর নজরুল এখন আরো প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। ডিএমপির ক্রাইম এন্ড অপস এর অতিরিক্ত কমিশনার। হতে চান রংপুরের ডিআইজি।

এদিকে, সম্প্রতি মিরপুরে একটি মার্কেট দখলে মদদ দেয়া সংক্রান্ত পোষ্ট দেয়ার পর ডিআইজি নজরুল কপিরাইট দিয়ে সরিয়ে দিয়েছে বলে ফেসবুকে অভিযোগ করেছেন অনলাইন এক্টিভিস্ট জাওয়াদ নির্ঝর। জানুয়ারীর ২২ তারিখে সেই পোস্টে জাওয়াদ দাবি করেন, আওয়ামী নেত্রীর কাছ থেকে দামি গাড়ি উপহার নিয়েছেন নজরুল একইসাথে ডিএমপির এই কর্মকর্তাকে নিয়ে পোষ্ট না করতে ২ দিন নানা মাধ্যমে ফোন দিয়ে সমঝোতা করার চেষ্টা হয়েছিলো বলে পোস্টে জানান প্রবাসী অনলাইন এক্টিভিস্ট জাওয়াদ।