জাগো লাইভ২৪.কম | আপডেট: 1:33 AM, July 10, 2025
Home» » আ, লীগের ইন্দনে মগবাজারে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে রমনা থানা ছাত্রদলের বিক্ষোভ!
আ, লীগের ইন্দনে মগবাজারে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে রমনা থানা ছাত্রদলের বিক্ষোভ!

Oplus_131072
রমনা প্রতিবেদক: সম্প্রতি দেশে অরাজকতা সৃষ্টি করতে সারাদেশে আওয়ামী লীগের উগ্রবাদী দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ করছে বলে জানিয়েছে পুলিশ। এসবের প্রতিবাদে নেমেছে বিএনপির ও সরকার। বুধবার রাত ১০টার পর দুষ্কৃতিকারীরা মগবাজার ওয়্যারলেস সংলগ্ন টেলিফোনে ভবনের সামনে ককটেল বোমা নিক্ষেপ করে। এরপর তাৎক্ষণিক প্রতিবাদ করে রমনা থানা ছাত্রদল। এ সময় তারা একটি বিক্ষোভ মিছিল বের করে জনগণকে সচেতনও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনুরোধ করেন।
এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- রমনা থানা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আহমেদ রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামিম মোল্লা, যুগ্ম আহবায়ক রিয়াজ হোসেন, সালাউদ্দিন মিঠু, ছাত্রদল নেতা পারভেজ আহমেদ, শামিমুল।
এছাড়া রমনা থানা ১৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম আহমেদ আসলাম, রাব্বি আহমেদ সোহেল, ইমরান হোসেন, শাকিল হোসেন, তানজিল হাওলাদার, মেহরাব হোসেন মারুফ। ছাত্রদলের নেতাকর্মীদের এই মিছিলের পর গঠনের স্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন।
এভাবে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, রমনা সহ সারা দেশে পুলিশের গাফিলতিতে বার বার ককটেল বিস্ফোরণ হচ্ছে। এটা কারা করছে তা বের করতে পারছে না পুলিশ।
মিছিলে অংশগ্রহণকারীরা আরো জানান, তবে এভাবে হামলা করে ছাত্রদলের অগ্রযাত্রা থামানো যাবে না। ছাত্রদল রাজপথে সোচ্চার আছে এবং এসবের প্রতিবাদে নেমেছে।
মিছিলে রমনা থানা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আহমেদ রাজু বলেন, আওয়ামী লীগের উগ্রবাদী দুষ্কৃতিকারীদের দ্বারা মগবাজারে ককটেল বোমা নিক্ষেপের প্রতিবাদে রমনা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয়ে আমরা সার্বক্ষণিক সতর্ক রয়েছি।






