জাগো লাইভ২৪.কম | আপডেট: 2:15 AM, March 11, 2026
Home» » নারী উদ্যোক্তা ও সমাজসেবী তানিয়া সরকার তিথির জন্মদিনে বিভিন্ন শ্রেণীর মানুষের শুভেচ্ছা!
নারী উদ্যোক্তা ও সমাজসেবী তানিয়া সরকার তিথির জন্মদিনে বিভিন্ন শ্রেণীর মানুষের শুভেচ্ছা!

জাগো লাইভ/নিউজ ডেস্ক: নারী ও সমাজসেবী তানিয়া সরকার তিথির জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর কোনাবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পেশার মানুষ। নারী উদ্যোক্তা ও সমাজসেবী প্রীতি একজন ব্যতিক্রম মানুষ। তার বিভিন্ন কাজকর্মে এলাকার মানুষ বেশ সন্তুষ্টি জ্ঞাপন করেন এবং ইতিবাচকভাবে সবাই তাকে স্বচ্ছ ও সামাজিক মানুষ হিসেবে চেনেন যার কারণে এই নারী উদ্যোক্তার শুধু জন্মদিন নয় বিশেষ দিনেও এলাকার বেশ কিছু মানুষ অভিবাদন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তানিয়া সরকার তিথি অত্র এলাকায় রাজনীতি না করেও নারী উদ্যোক্তা ও সমস্যা হিসেবে বেশ পরিচিত এবং বিভিন্ন পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি কমবেশি সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এখানেই শেষ নয় তানিয়া সরকার তিথি এলাকার স্কুল দুস্থ অসহায় ও বিভিন্ন মাদ্রাসা ও এতিমদের সাধ্যমত সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন।
এই বিষয়ে জানতে চাইলে তানিয়া সরকার তিথি জানান, এতিমের কষ্ট এবং অসহায় মানুষের কষ্ট আমি বুঝি ছোটবেলায় আমি এতিম হয়েছি বাবা হারিয়েছি অনেক কষ্ট করে জীবন সংগ্রাম করছি আমি সাধ্য মতন সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করি যেটা আমার ছোটবেলার ইচ্ছা ছিল এবং ভালোলাগার কর্ম।
তিনি বলেন, আমার এসব কাজে যারা অনুপ্রেরণা ও সাহস যোগান এবং সহায়তা করেন তাদেরকে ধন্যবাদ এবং জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
জাগো লাইভ/জু/না/মে






