জাগো লাইভ২৪.কম | আপডেট: 11:51 PM, February 8, 2020
Home» » রংপুর-রাজশাহী কাস্টমস অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে মো.মাজহারুলের জয়
রংপুর-রাজশাহী কাস্টমস অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে মো.মাজহারুলের জয়

রংপুর-রাজশাহী কাস্টমস অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে মো.মাজহারুলের জয়ৃ
ঢাকা: রংপুর ও রাজশাহী অঞ্চলের কাস্টমস অফিসার্স এসোসিয়েশন (ঢাকাএভ) এর ২০২০-২০২১ নির্বাচনে “আজম_মুজিব” সমর্থিত “মাজহার_মামুন” পরিষদ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সভাপতি পদে মো.মাজহারুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেছে।
দীর্ঘ ১৫(পনের)বছর পরে নির্বাচন হওয়ায় গতকাল শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ৮১℅ পার্সেন্টেরও বেশি ভোট কাস্ট হয়েছে বলে জানান নির্বাচন কমিশন।

রংপুর-রাজশাহী কাস্টমস অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে মো.মাজহারুলের জয়
ভালোর সাথে,আলোর পথে” এবং “মুজিব বর্ষের অঙ্গীকার,পরিপূর্ণ করবো রাজস্ব ভান্ডার” এই দুটি স্লোগানকে সামনে রেখে গঠিত প্যানেলের নবনির্বাচিত সভাপতি মো.মাজহারুল ইসলামের সাথে কথা বলে জানা যায়,দীর্ঘ ১৫ পনের বছর পর নির্বাচন হওয়ায় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত এবং যা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, মুজিব বর্ষে আমরা কর্মকর্তারা অঙ্গীকার করতে চাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিশ্বরত্ন শেখা হাসিনা সরকারের রাজস্ব ভান্ডারকে আমরা পরিপূর্ণ করতে চাই।
উল্লেখ্য. যে,মো.মাজহারুল ইসলামকে বিগত ৭ই ডিসেম্বর/১৯ এর সাধারণ সভার মিটিং এ নির্বাচনকালীন সময়ের আহবায়ক করেন সাধারণ সদস্যগণ এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ইতোমধ্যে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন।






